News71.com
 Bangladesh
 07 Jul 21, 06:11 PM
 217           
 0
 07 Jul 21, 06:11 PM

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিল॥  

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিল॥   

নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হাটহাজারী নন্দীরহাট বাজারের মো. হেলাল উদ্দিনের মেসার্স জননী স্টোরের ডিলারশিপ বাতিল করা হয়েছে। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, কালোবাজারির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন। তিনি বলেন, জননী স্টোর ছাড়া নগর ও গ্রামে দুইটি করে ডিলারশিপ নেওয়ায় আরও তিনটি বাতিল করা হয়েছে। সেগুলো হচ্ছে- নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারের মেসার্স ট্রেড লিংক, বোয়ালখালীর চরণদ্বীপের মেসার্স দিদারুল আলম ও আনোয়ারার তুলাতলির মেসার্স আল আমীন পেইন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন