
নিউজ ডেস্কঃ লকডাউনে বাসায় প্রাইভেট পড়ানোর সময় শিক্ষার্থীকে ‘বেত দিয়ে পিটিয়ে আহত করে’ ফেনীতে এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার শাহ আলম (৩৮) ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক। সদর উপজেলার দৌলতপুর গ্রামের সওদারগর বাড়ির ফকির আহম্মদের ছেলে তিনি। জানাগেছে শহরের ডাক্তারপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে সেখানে প্রাইভেট পড়ান শাহ আলম। গতকাল সোমবার রাতে ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করেছেন ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা।
মামলায় তিনি অভিযোগ করেছেন অভিযুক্ত শিক্ষক শাহ আলম প্রায়ই শিক্ষার্থীদের বেত দিয়ে পেটান। অভিভাবক হিসেবে আগে তিনি গুরুত্ব দিইনি। সোমবার সকালে তার নবম শ্রেনী পড়ুয়া ছেলে একটি অঙ্ক না পারায় শাহ আলম তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ও পিঠে আহত করেন। ছেলে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিতে হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাদি হয়ে শিশুনির্যাতন দমন আইনে থানায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।