News71.com
 Bangladesh
 03 May 21, 11:59 PM
 222           
 0
 03 May 21, 11:59 PM

লকডাউন বাড়ছে ১৬ মে পর্যন্ত।। মন্ত্রিপরিষদ সচিব

লকডাউন বাড়ছে ১৬ মে পর্যন্ত।। মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। খন্দকার আনোয়ারুল জানান, সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এসময় জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন