News71.com
 Bangladesh
 03 May 21, 11:52 PM
 232           
 0
 03 May 21, 11:52 PM

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।।

নিউজ ডেস্কঃ আজ সোমবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে থাকে। এবছর দিবসটির স্লোগান হচ্ছে 'তথ্য জনগণের পণ্য'। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথগ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দিবসটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন