News71.com
 Bangladesh
 03 May 21, 10:38 AM
 227           
 0
 03 May 21, 10:38 AM

বাংলাবাজার নৌরুটে দুর্ঘটনা।। ১৭ জনের মরদেহ উদ্ধার

বাংলাবাজার নৌরুটে দুর্ঘটনা।। ১৭ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ মাদারীপুরে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় একটি স্পিডবোট দুর্ঘটনা ঘটেছে।সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সাত জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে নদীতে থাকা একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন বোটে ছিলেন তা জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন