News71.com
 Bangladesh
 03 May 21, 10:35 AM
 214           
 0
 03 May 21, 10:35 AM

স্বাস্থ্যবিধি মানা ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই ।। ওবায়দুল কাদের

স্বাস্থ্যবিধি মানা ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ প্রতিবেশী ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিপদজনক বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনায় ভারতের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেও তিনি জানান। রোববার (২ মে) সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

করোনা পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি মানা ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমাদের আরও মনোযোগী হতে হবে। ভারতে আজ কী অবস্থা, একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। করোনার ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছেন তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন