News71.com
 Bangladesh
 02 May 21, 07:37 PM
 239           
 0
 02 May 21, 07:37 PM

পদ্মা সেতুর নির্মাণের অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ ।। ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নির্মাণের অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ পদ্মাসেতুর পুরো স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে এখন পর্যন্ত মূলসেতুর নির্মাণের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ২৫ বলেও মন্ত্রী জানান। রোববার (২ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সিলেট জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী বলেন, শনিবার (১ মে) পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত মূলসেতুর নির্মাণের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ২৫ ৷ নদী শাসন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ দশমিক ৫। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন