News71.com
 Bangladesh
 02 May 21, 07:26 PM
 219           
 0
 02 May 21, 07:26 PM

নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩।।

নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩।।

নিউজ ডেস্কঃ আসল স্বর্ণ বলে নকল স্বর্ণের বার দেখিয়ে দুই নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা। গ্রেফতরাকৃতরা হলেন মো. জালাল মিয়া (২৮), মো. কবির হোসেন (৩২) ও মধুসুধন চৌধুরী (৬৫)।

নোবেল চাকমা বলেন, সিটি করপোরেশনের দুই স্বাস্থ্যকর্মী শুক্লা দে ও গোপী বিশ্বাস গত বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে কোতোয়ালী মোড় থেকে রিক্সায় উঠে। রিকশাটি সিডিএ বিল্ডিংয়ের গেইটের সামনে গেলে একটি প্যাকেট মোড়ানো স্বর্ণেরবার সদৃশ বস্তু পকেটে নেয় রিকশা চালক। পরে নন্দন কানন এলাকায় আসলে রিকশা চালক আসল স্বর্ণ বলে কৌশলে দুই নারীকে বস্তুটি গছিয়ে দেন। বিনিময়ে দুই নারীর কাছ থেকে নগদ টাকা ও বেশ কিছু স্বর্ণের গয়না নিয়ে নেয়। কোতোয়ালি থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, শুক্রবার বিকেলে শুক্লা দে প্রতারক মো. জালাল মিয়া ও মো. কবির হোসেনকে সিনেমা প্যালেস মোড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে হাজারী লেইনের মনিরাজ জুয়েলার্স দোকানের মালিককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন