News71.com
 Bangladesh
 01 May 21, 02:03 PM
 262           
 0
 01 May 21, 02:03 PM

বেগম খালেদা জিয়ার বাসার সবাই করোনামুক্ত।।

বেগম খালেদা জিয়ার বাসার সবাই করোনামুক্ত।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সব কর্মী করোনামুক্ত হয়েছেন। শনিবার (১ মে) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খালেদা জিয়ার বাসায় মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে আগে পাঁচজনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ চারজন পজিটিভ ছিলেন। শুক্রবার (৩০ এপ্রিল) সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

তবে খালেদা জিয়ার করোনা রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা জানাবেন বলে জানান শায়রুল। এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর গুলশানের খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। সে সময় তিনি আরো জানান, খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ আটজন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন