News71.com
 Bangladesh
 01 May 21, 02:03 PM
 251           
 0
 01 May 21, 02:03 PM

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু।।

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু।।

নিউজ ডেস্কঃ বর্তমানে অতি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে শনিবার (১ মে) থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (৩০ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন' বাধ্যতামূলক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন