News71.com
 Bangladesh
 01 May 21, 02:00 PM
 226           
 0
 01 May 21, 02:00 PM

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত।। পিআইও আটক

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত।। পিআইও আটক

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ১৬ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। এর আগে, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা মোহাম্মদ মাসুদুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ জানায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৭ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম।

বিষয়টি নজরে এলে ইউএনও ফাতেমা তুজ জোহরা থানায় অভিযোগ দেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করা হয়েছে। আজ (১ মে) তাকে আদালতে হাজির করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন