News71.com
 Bangladesh
 01 May 21, 01:58 PM
 223           
 0
 01 May 21, 01:58 PM

কক্সবাজারে পথশিশুকে ধর্ষণ অভিযোগে তিন ধর্ষক আটক।।

কক্সবাজারে পথশিশুকে ধর্ষণ অভিযোগে তিন ধর্ষক আটক।।

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে ৮ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্টে তিন যুবকের হাতে ধর্ষণের শিকার হয় ওই শিশু। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ধর্ষক তিন ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন নতুন জীবনের সংগঠকরা। আটক তিন যুবক ছিনতাইসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটকৃতরা হলেন- পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দা মো. আরিফ, রোহিঙ্গা মো. রাশেদ ও মো. জুয়েল। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন