News71.com
 Bangladesh
 01 May 21, 01:47 PM
 228           
 0
 01 May 21, 01:47 PM

মহান মে দিবসে বেনাপোল বন্দরে কার্যক্রম বন্ধ।।

মহান মে দিবসে বেনাপোল বন্দরে কার্যক্রম বন্ধ।।

নিউজ ডেস্কঃ মহান মে দিবস উপলক্ষে শনিবার (১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন