News71.com
 Bangladesh
 30 Apr 21, 11:19 PM
 249           
 0
 30 Apr 21, 11:19 PM

করোনায় নান্দাইল থানার এসআই নাজিমের মৃত্যু।।

করোনায় নান্দাইল থানার এসআই নাজিমের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল থানায় কর্মরত উপপরিদর্শক মো. নাজিম উদ্দিন (৪১) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা যায়, গত ২৭ মার্চ নান্দাইল থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি করোনা পজিটিভ হন। পরদিন তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালটির আইসিইউ'তে ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সর্বশেষ লাইফসাপোর্টে ছিলেন তিনি। নাজিমের বাড়ি শেরপুর উপজেলার নকলা উপজেলার ছাতুগাঁও গ্রামে। তাঁর মা-বাবা ছাড়াও দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন