News71.com
 Bangladesh
 30 Apr 21, 11:16 PM
 287           
 0
 30 Apr 21, 11:16 PM

কার্বাইড দিয়ে আম পাকানোয় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।।

কার্বাইড দিয়ে আম পাকানোয় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।।

নিউজ ডেস্কঃ বিক্রির উদ্দেশে কার্বাইড দিয়ে আম অপরিপক্ব করায় বরিশাল নগরের তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময় ১৪০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে নগরের পোর্ট রোড ও ফলপট্টিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. আবদুল হাই ও রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দত্ত বাণিজ্যালয়, আরিফ ফ্রুট ও বরিশাল ট্রেডার্সকে কার্বাইড দিয়ে পাকানো অপরিপক্ব আম রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ সময় এসব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৪০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন