News71.com
 Bangladesh
 30 Apr 21, 08:16 PM
 269           
 0
 30 Apr 21, 08:16 PM

গোবিন্দগঞ্জে ৩১৬ বোতল ফেনসিডিলসহ আটক ২।।

গোবিন্দগঞ্জে ৩১৬ বোতল ফেনসিডিলসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ ভ্যানে ৩১৬ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজন হলেন দিনাজপুর জেলার কোতয়ালি থানার রামনগর গ্রামের সাহাবুল ইসলামের ছেলে পিকআপভ্যান চালক শামীম (২৮) ও একই গ্রামের রফিকুল ইসলাম রতনের ছেলে রশিদ রাজবীর (২১)।

ওসি মেহেদী হাসান জানান, ফেনসিডিলবাহী একটি পিকআপভ্যান দিনাজপুর থেকে মহিমাগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী এলাকায় পিকআপভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপভ্যানের ডালায় থাকা কুমড়ার বস্তার ভেতর থেকে ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় চালকসহ দুজনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন