News71.com
 Bangladesh
 30 Apr 21, 07:07 PM
 263           
 0
 30 Apr 21, 07:07 PM

ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ।।

ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ কভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। দেশটিতে প্রতিদিন মৃত্যু হচ্ছে ৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণায় ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন