News71.com
 Bangladesh
 30 Apr 21, 07:06 PM
 215           
 0
 30 Apr 21, 07:06 PM

সামুদ্রিক মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আসছে।।

সামুদ্রিক মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আসছে।।

নিউজ ডেস্কঃ সমুদ্রে নানা প্রজাতির সামুদ্রিক মাছের সংখ্যা বাড়ানোসহ সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতে প্রতি বছরের ন্যায় এবারও দুই মাসের বেশি সময় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। এসময় সব প্রজাতির সামুদ্রিক মাছ যেমন টুনা ফিস, চিংড়ি, লবস্টার, কাটল ফিস ধরা যাবে না। ২০২১ সালের ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে। অর্থাৎ ২০ দিন পর জেলেরা ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে পারবেন না।

নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নে আগ মুহূর্তে নির্দেশনাপত্র নৌবাহিনী সদর দপ্তর, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, কোস্ট গার্ড, র‌্যাব সদর দপ্তর, মৎস্য অধিদপ্তর, নৌপুলিশ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সমুদ্র উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরে পাঠানো হবে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সমুদ্রগামী চার লাখ ১৯ হাজার ৫৮৯টি জেলে পরিবারকে ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী (ভিজিএফ) বরাদ্দ দেওয়া হবে। তবে জেলে পরিবারের সংখ্যা এবার বাড়তে পারে। প্রতি জেলে পরিবারকে ৬৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ একদিন সমুদ্রে মাছ না ধরার জন্য দৈনিক এক কেজি চাল পাবেন জেলে পরিবারগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন