News71.com
 Bangladesh
 30 Apr 21, 07:04 PM
 218           
 0
 30 Apr 21, 07:04 PM

বে-টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী বিশ্বের ৭ দেশ।।

বে-টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী বিশ্বের ৭ দেশ।।

নিউজ ডেস্কঃ বে-টার্মিনালকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবসহ ৭টি দেশ। এ অবস্থায় তিনটি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি দুটি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভ্যাসেল ভিড়তে পারবে।

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে ৬৭ একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরও ৮০০ একর খাস জমি। এখানেই গড়ে উঠছে বহুল কঙ্ক্ষিত বে-টার্মিনাল। ইতোমধ্যে নতুন এ বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এমন তথ্য জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে গড়ে ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করলেও ক্রমশ এ সংখ্যা বাড়ছে। সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। এ অবস্থায় আগামীতে বে-টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন