News71.com
 Bangladesh
 30 Apr 21, 06:58 PM
 213           
 0
 30 Apr 21, 06:58 PM

কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক।।

কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক।।

নিউজ ডেস্কঃ ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে ঢোকার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক কারারক্ষী আটক হয়েছে। আটক কারারক্ষী হলেন ঢাকার ধামরাই থানার ঘারাইল এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে পিন্টু মিয়া (২৮)। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কর্তব্যরত ছিলেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাহির থেকে কারাগারে প্রবেশ করছিল। এক পর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কারারক্ষী পিন্টু মিয়াকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়াকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন