News71.com
 Bangladesh
 30 Apr 21, 06:58 PM
 221           
 0
 30 Apr 21, 06:58 PM

জাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ১ জুন।।

জাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ১ জুন।।

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১ জুন এবং চলবে ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. আবু হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ বছরের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন নেওয়া হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। এরমধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদন নেওয়া হবে। পরে চূড়ান্ত আবেদনের প্রথম পর্ব চলবে ২৪-২৯ জুন পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব চলবে ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত।’

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, চারটি ইউনিটে (এ, বি, সি ও ডি অনুষদে) বাছাই করা ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। সি-১-তে (চারু ও নাট্যকলা) ৪৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

এছাড়া, বাণিজ্য ও আইন অনুষদে প্রতিটি ইন্সটিটিউটের নয় হাজার জন চূড়ান্ত পরীক্ষা দিতে পারবেন। অন্যান্য ইন্সটিটিউটে পরীক্ষা দিতে পারবেন মোট ৪৫০০ জন। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (https:// ju-admission.org)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন