News71.com
 Bangladesh
 29 Apr 21, 11:57 PM
 287           
 0
 29 Apr 21, 11:57 PM

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কারণেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। তার জন্ম না হলে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বৃহত্তর কুষ্টিয়া জেলা (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর) ছাত্র কল্যাণ সমিতির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল একটাই, তা হলো এ দেশের স্বাধীনতা অর্জন। তিনি তার অদম্য, সাহসী ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তার আপসহীন মনোভাব ও দূরদর্শী নেতৃত্বের কারণেই এ দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন