News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:58 PM
 245           
 0
 29 Apr 21, 08:58 PM

রমজানে ৬ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিল আওয়ামী যুবলীগ।।

রমজানে ৬ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিল আওয়ামী যুবলীগ।।

নিউজ ডেস্কঃ গত বছরের মতো এবারও করোনার প্রভাবে দুর্গত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রমজানের প্রথম ১২ দিনে সারা দেশে ৬ লাখ মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গত বছর ৪৪ লাখ মানুষকে সহায়তা দিয়েছিল যুবলীগ।

অসহায় মানুষের সেবায় এ কার্যক্রম চলমান থাকবে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। এতে বলা হয়, করোনা মহামারির সংকটে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবন রক্ষার্থে সরকার লকডাউন ঘোষণা করেছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেনের আহ্বানে সারা দেশে যুবলীগের নেতা–কর্মীরা অসহায় মানুষদের খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন