
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকা থেকে ১৪৯ বোতল ফেনসিডিল ও ১৩ কেজি গাঁজাসহ মো. জামাল (৩৩) নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। এ সময় প্রাইভেটকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা । আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।