News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:56 PM
 237           
 0
 29 Apr 21, 08:56 PM

সিরাজগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল উদ্ধার।।

সিরাজগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা জানান, বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে সরকারি চাল কিনে মজুদ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক নজরুল ইসলামকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন