News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:56 PM
 218           
 0
 29 Apr 21, 08:56 PM

বিএনপিকে বিষোদগারের রাজনীতি পরিহার করার আহ্বান তথ্যমন্ত্রীর।।

বিএনপিকে বিষোদগারের রাজনীতি পরিহার করার আহ্বান তথ্যমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ বিষোদগারের রাজনীতি পরিহার করে সরকারের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আমি মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রতিদিন সরকারের প্রতি বিষোদগার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, আপনারাও সেভাবে জনগণের পাশে দাঁড়ান এবং আসুন আমরা একসাথে জনগণের জন্য কাজ করি। কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়াবেন না আর প্রতিদিন মিথ্যাচার করবেন, গুজব রটাবেন এটা বরদাস্ত করা যাবে না। অসত্য কখনো গ্রহণযোগ্য নয়। বিএনপি এবং তাদের কিছু মিত্র যারা কখনো ২০ দলীয় জোট আবার কখনো ঐক্যজোট, নানা নামে আবির্ভূত হয়, তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই আর তারা জনগণের পাশেও নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন