
নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আপাতত ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এক মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করে এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার হাসান এম এস আজিম। ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম।