
নিউজ ডেস্কঃ জামালপুরের কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র ১০ মিনিটের ঝড়ে বকশীগঞ্জে একটি জামে মসজিদের টিনের চাল উড়ে আধা কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এছাড়া সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ ও সরিষাবাড়ির উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঝড়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি জেলা প্রশাসন। এদিকে স্থানীয়রা জানান, মাত্র ১০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে সরিষাবাড়ী উপজেলার চলতি বোরো মৌসুমের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান শিলাবৃষ্টিতে মাটির সাথে ন্যুয়ে পড়েছে।