News71.com
 Bangladesh
 29 Apr 21, 02:40 PM
 206           
 0
 29 Apr 21, 02:40 PM

দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।। আবহাওয়া অধিদপ্তর

দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।। আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ কাটছে বৃষ্টিহীন বৈশাখী দিন। দেশের উত্তরাংশে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। এটি ছড়িয়ে মধ্যাঞ্চলসহ নিচের দিকে নামবে আরো দু’দিন পর। আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, পূর্বাভাসের সঙ্গে মিল রেখে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে বৃষ্টিপাত হচ্ছে। উপরের দিকে চারটি বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাসহ মধ্যাঞ্চল বা নিম্নাঞ্চলে আপাতত বৃষ্টিপাত আসার সম্ভাবনা কম। ৩০ এপ্রিলের দিকে আসবে। ‘তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে।

মে মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী, বজ্রপাত হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তরাঞ্চলের নদ-নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো ঝড়ের আভাস নেই।’ এদিকে ভারতের আবহাওয়া অফিসও একই পূর্বাভাস দিয়েছে। উত্তরের সীমান্তবর্তী ভারতের রাজ্য আসাম, মেঘালয়, গ্যাংটকে ৩০ এপ্রিল থেকে ভারী বর্ষণ হওয়া কথা বলা হয়েছে। এক্ষেত্রে ২ মে পর্যন্ত ভারী বর্ষণের আভাস রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন