News71.com
 Bangladesh
 29 Apr 21, 02:39 PM
 226           
 0
 29 Apr 21, 02:39 PM

শেখ জামাল ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

শেখ জামাল ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জাতির পিতার দ্বিতীয় ছেলে শহীদ শেখ জামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেফতার হয়েছিলেন। তাদের পাকিস্তানি সেনাবাহিনী অন্তরীণ করে রেখেছিল। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে শেখ জামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শহীদ শেখ জামালকে দেশের একজন দক্ষ সেনা অফিসার হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন। এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন