
নিউজ ডেস্কঃ ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে হাতেনাতে গাঁজাসহ থানা কম্পাউন্ড থেকে আটক করেন। বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।
আটক এসআই ওছিম উদ্দিনকে নিয়মিত মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। পুলিশ সূত্র জানায়, সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালান। এসময় সেখান থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এসআইকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।