News71.com
 Bangladesh
 28 Apr 21, 10:27 PM
 288           
 0
 28 Apr 21, 10:27 PM

হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার।।

হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্বদানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন। ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সারাদেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় জ্বালাও-পোড়াওয়ে স্বশরীরে উপস্থিত থাকার অভিযোগও রয়েছে মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন