News71.com
 Bangladesh
 28 Apr 21, 10:24 PM
 291           
 0
 28 Apr 21, 10:24 PM

বিএনপি বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিএনপি বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে। তারা করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনী সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে’ এর প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয়মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সাথে মহামারি মোকাবিলা করছে এবং একইসাথে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে। বিএনপির নিজের দলে আগুন সন্ত্রাসী যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে। তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতিকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন