
নিউজ ডেস্কঃ পাখি কিনে দেওয়ার কথা বলে সাভার থেকে এক মাদরাসা ছাত্রকে (৯) অপহরণ করা হয়। তাকে চার দিন পর মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে তিনজন অপহরণকারীকে আটক করা হয়। বুধবার (২৮ এপ্রিল) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম বেংগুর থেকে শিশুটিকে উদ্ধার ও তাদের আটক করা হয়। উদ্ধার শিশু এসতেফাক ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভাঙ্গামারী চর গ্রামের জাহিদুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে সাভারের কর্ণপাড়া এলাকায় আনিসের ভাড়াবাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করতো। আটকরা হলো- মানিকগঞ্জ জেলা সদর থানার বারইলা গ্রামের হারুণের ছেলে হাবু মিয়া (৪০), একই থানার পাচবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে বাদশা (৩৪) ও মানিকগঞ্জ হরিরামপুর থানার গুপালপুর গ্রামের চান বেপারির ছেলে করিম বেপারী।