News71.com
 Bangladesh
 28 Apr 21, 10:10 PM
 206           
 0
 28 Apr 21, 10:10 PM

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হবে।। স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হবে।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস রাতারাতি দেশ থেকে চলে যাবে না। তবে করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার নিবিড়ি পর্যবেক্ষণ কেন্দ্রসহ (আইসিইউ) ১৫০ শয্যার করোনা ইউনিটের উদ্বোধনকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আমাদের দেশেও করোনা অনেকটা নিয়ন্ত্রণে আছে। জনসচেতনতার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন