News71.com
 Bangladesh
 28 Apr 21, 10:09 PM
 220           
 0
 28 Apr 21, 10:09 PM

দেশে একদিনে করোনায় ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫৫ জনে।।

দেশে একদিনে করোনায় ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫৫ জনে।।

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন