News71.com
 Bangladesh
 28 Apr 21, 10:02 PM
 257           
 0
 28 Apr 21, 10:02 PM

টিকা উৎপাদনে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ।।

টিকা উৎপাদনে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ করোনার ভ্যাকসিন সম্পর্কিত গবেষণা ও উৎপাদনে চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে আগ্রহী বাংলাদেশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বঙ্গভবনে চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে সাক্ষাতে এলে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জবাবে কভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সাক্ষাতের কথা জানায়।

করোনা মহামারি মোকাবেলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ এ ব্যাপারে একসঙ্গে কাজ করতে আগ্রহী। করোনার ভ্যাকসিন সম্পর্কে গবেষণা ও উৎপাদনে যৌথ উদ্যোগ নিতেও আগ্রহী বাংলাদেশ। এ প্রসঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী চীন। চীনের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন কাজ করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন