News71.com
 Bangladesh
 28 Apr 21, 09:58 PM
 233           
 0
 28 Apr 21, 09:58 PM

দক্ষ গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে।। বাণিজ্যমন্ত্রী

দক্ষ গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কমনওয়েলথ ডিজিটাল লার্নিং এ দক্ষতা অর্জনকারী গ্রাজুয়েটদের কাজের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে কমনওয়েলথ অব লার্নিং এশিয়ান কনভোকেশন-২০২১ এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। কনভোকেশনে আরও বক্তব্য রাখেন মালদ্বীপের হায়ার এডিউকেশন মিনিস্টার ড. ইব্রাহিম হাসান, শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী প্রফেসর জি এল পেইরিস। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চলমান প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্য ডিজিটাল হয়েছে, সর্বক্ষেত্রে অটোমেশন চালু হয়েছে, এখন দক্ষতা অর্জনের বিকল্প নেই। ই-কমার্স, ডাটা অ্যানালাইসিস, ই-ফার্মিং, ই-এগ্রিকালচার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে। এজন্য কারিগরি দক্ষতা খুবই প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে উঠে আসা দক্ষ জনশক্তিকে আমাদের কাজের লাগাতে হবে। এতে করে কমনওয়েলথভুক্ত দেশগুলো উপকৃত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন