News71.com
 Bangladesh
 28 Apr 21, 09:54 PM
 224           
 0
 28 Apr 21, 09:54 PM

বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারবেন ভারতীয়রা।।

বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারবেন ভারতীয়রা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে তিনটি স্থলবন্দর দিয়ে ভারতে ফিরতে পারবেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে ভারতীয় হাইকমিশন জানায়, ২৬ এপ্রিল থেকে স্থলসীমান্ত রুট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

তবে বাংলাদেশে থাকা যে সব ভারতীয় নাগরিকের ভারতে প্রবেশ করা একান্তই জরুরি তাদের সহায়তা করা হবে। আগ্রহী ভারতীয় নাগরিকদের নিচের লিংকে আবেদন করে অনুমতিপত্র নিতে হবে। https: //hcidhaka.gov.in/RepatriationLandBorder
ভারতীয় নাগরিকরা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। তবে করোনা মহামারিতে একান্ত জরুরি না হলে ভ্রমণ পরিহারের অনুরোধ জানানো হয়েছে। অনুমতিপত্র ছাড়া ভ্রমণ করা যাবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন