News71.com
 Bangladesh
 28 Apr 21, 09:54 PM
 220           
 0
 28 Apr 21, 09:54 PM

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।।

নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলা। তবে অনেকে ভূ-কম্পনের সময় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরেও এই ভূকম্পনটি অনুভূত হয়েছে।


বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন