News71.com
 Bangladesh
 28 Apr 21, 09:54 PM
 203           
 0
 28 Apr 21, 09:54 PM

দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির আভাস।।

দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির আভাস।।

নিউজ ডেস্কঃ সারা দেশেই চলছে তাপপ্রবাহ। গত দুই দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কমলেও দাবদাহ অব্যাহত রয়েছে এবং সামনে তা কমে যাবে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার দু’একটি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যসব এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সীতাকুন্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। এছাড়া, আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন