News71.com
 Bangladesh
 27 Apr 21, 09:43 PM
 208           
 0
 27 Apr 21, 09:43 PM

গুলশানে কলেজছাত্রীর মৃত্যু।। বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

গুলশানে কলেজছাত্রীর মৃত্যু।। বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) ‍পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন গণমাধ্যমকে জানান, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের একটি বাসা থেকে ২১ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই আনভীরের বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন