News71.com
 Bangladesh
 27 Apr 21, 09:43 PM
 204           
 0
 27 Apr 21, 09:43 PM

হেফাজতের ৩১৩ অর্থ যোগানদাতা চিহ্নিত।।

হেফাজতের ৩১৩ অর্থ যোগানদাতা চিহ্নিত।।

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। একই সঙ্গে মামুনুলের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

এ কে এম হাফিজ আরো বলেন, হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতেই সাবেক আমির আল্লামা শফীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়। ওই বিয়ের অনুষ্ঠানে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েকজন নেতার বৈঠক হয়। সেই বৈঠকে আল্লামা শফীকে সরিয়ে বাবুনগরীকে আমির করার পরিকল্পনা হয়। মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। পাকিস্তানের 'তেহেরিক-ই-লাব্বায়িক' নামের সংগঠনের আদলে হেফাজতে ইসলাম বাংলাদেশকে গঠন করে পাকিস্তান বা আফগানিস্তানের মতো এ দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন