News71.com
 Bangladesh
 27 Apr 21, 02:43 PM
 238           
 0
 27 Apr 21, 02:43 PM

চলতি বোরো মৌসুমে।। কাল থেকে ধান, ৭ মে থেকে চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে।। কাল থেকে ধান, ৭ মে থেকে চাল কিনবে সরকার

নিউজ ডেস্কঃ চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আর মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪০ টাকায় সিদ্ধ ও ৩৯ টাকায় আতপ চাল কেনা হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল সোমবার গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত বছর বোরো মৌসুমে কেজিপ্রতি ২৬ টাকায় ধান, ৩৭ টাকায় সিদ্ধ চাল ও ৩৬ টাকায় আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ধানের দাম গত বছরের চেয়ে কৃষকরা এক টাকা বেশি পাবেন এবার। আর চাল সরবরাহকারী ব্যবসায়ীরা প্রতি কেজি চালে বাড়তি পাবেন তিন টাকা।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গতকাল খাদ্যমন্ত্রী বলেন, 'আমরা বোরো মৌসুমে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী বুধবার (আগামীকাল) থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে। সরকারি সংগ্রহের ক্ষেত্রে চালের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মান বজায় রেখে চাল কেনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন