
নিউজ ডেস্কঃ একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সেলর ও প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান। বিমান বন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।