News71.com
 Bangladesh
 27 Apr 21, 10:55 AM
 242           
 0
 27 Apr 21, 10:55 AM

কক্সবাজারে মড়কে নষ্ট ১৫০ কোটি চিংড়ি পোনা।।

কক্সবাজারে মড়কে নষ্ট ১৫০ কোটি চিংড়ি পোনা।।

নিউজ ডেস্কঃ হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারে চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে ১৫০ কোটির বেশি চিংড়ি পোনা। ফলে লোকসানের কারণে এই মুর্হুতে পোনা উৎপাদনে যেতে আতংকে রয়েছেন হ্যাচারি মালিকরা। চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞরা বলছেন, রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এ ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না। আর চাষিদের কাছে পোনার চাহিদা থাকা স্বত্ত্বেও পোনা দিতে না পারায় চিংড়ি রফতানিতেও প্রভাব পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

কক্সবাজার উপকূলে রয়েছে ৩০টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। কিন্তু হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এতে মড়কে প্রতিদিনই মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন