News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:47 PM
 273           
 0
 25 Apr 21, 11:47 PM

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন।।

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন।।

নিউজ ডেস্কঃ কভিড পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার সরকারের উচ্চপর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ১৪ দিন কেউই দেশে ঢুকতে বা বের হতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

তবে সীমান্ত দিয়ে বাণিজ্যব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন শামস। তিনি বলেন, যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কভিড টেস্ট ও কলকাতা বাংলাদেশ মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে। ওইসব বাংলাদেশির দেশে প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন