News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:47 PM
 283           
 0
 25 Apr 21, 11:47 PM

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে আরো ২ মামলা।।

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে আরো ২ মামলা।।

নিউজ ডেস্কঃ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার বিকেলে আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি মামলা দুটি করেন। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়ানোর অভিযোগ আনা হয়েছে। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা। এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন