News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:46 PM
 269           
 0
 25 Apr 21, 11:46 PM

ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি।। সেক্টর কমান্ডারস্ ফোরামের

ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি।। সেক্টর কমান্ডারস্ ফোরামের

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের অর্জন ও ধর্মের পবিত্রতা রক্ষার্থে ধর্ম ব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১। আজ রবিবার ‘মুক্তিযুদ্ধের অর্জন ও হেফাজতি তান্ডব’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এ দাবি জানানো হয়। আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্টজনরা বলেন, সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হেফাজতের প্ররোচনায় দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা ও তান্ডব চালানো হয়েছে, তা বাংলাদেশের মৌল ভিত্তিকে আঘাত করেছে।

সংগঠনের কার্যনির্বাহী নুরুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের মহাসচিব বিশিষ্ট লেখক হারুন হাবীব, সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমদ, নারী বিষয়ক সম্পাদক বুলবুল মহলানবীশ, কেন্দ্রিয় নারী কমিটির সাধারণ সম্পাদক ইফফাত আরা নার্গিস, যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ, ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন