News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:44 PM
 226           
 0
 25 Apr 21, 11:44 PM

দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় রোববার (২৫ এপ্রিল) ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের একাধিক জায়গায় ৩৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ উঠেছে।

জানা গেছে, ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে ওঠেছিল তাপমাত্রা। এছাড়া ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রা ১৯৬০ সালে। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন